৯ম পে-স্কেলের দাবিতে চুয়েট স্টাফ এসো’র সমাবেশ

3

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বেলা সোয়া ১১টা থেকে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিফ)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি শেষে চুয়েটের উপাচার্য ড. মাহামুদ আব্দুল মতিন ভুঁইয়া’র মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবর দাবি-সংবলিত স্মারকলিপি প্রেরণ করা হয়। এর আগে সমাবেশে মো. হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী, চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য্য, মো. আরিফ, রবিউল হোসেন, আবু বক্কার, জামাল ও সজীব।
বক্তারা বলেন ‘১১-২০ গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ও পদবীতে বৈষম্যের শিকার। একই বাজারমূল্যে জীবনযাপন করলেও কর্মকর্তাদের তুলনায় এই শ্রেণির কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। কর্মসূচিতে চুয়েটের বিভিন্ন দপ্তরের বিপুলসংখ্যক কর্মচারী অংশ নেন। বিজ্ঞপ্তি