নিজস্ব প্রতিবেদক
সাউদার্ন মেডিকেল কলেজ আয়োজন করতে যাচ্ছে প্রথম দেশি ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। ‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামি ৪ ডিসেম্বর দিনব্যাপী সম্মেলনে দেশি-বিদেশি ৫৪২ জন চিকিৎসক ৬৩টি বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপনা করবেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।
সভায় বলা হয়, সাউর্দান মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত ‘এসএমসিএইচ সামিট- ২০২৫’ এ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আর বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।বৈজ্ঞানিক সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্য ও প্রযুক্তি, মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, গণস্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগ, অনুজীববিদ্যা, মৌলিক চিকিৎসা বিদ্যাসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করা হবে।
আয়োজকরা জানান, দেশি-বিদেশি ৫৪২ জন চিকিৎসক ও গবেষকের অংশগ্রহণে এই সম্মেলনে মোট ৬৩টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনা করা হবে, এরমধ্যে ইন্দোনেশিয়া, কোরিয়া, আমেরিকা, লন্ডন থেকে আগত চার আন্তর্জাতিক গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। দেশের খ্যাতিমান বক্তাদের মধ্যে থাকছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলে রেজিস্টার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইন্টিফিক রিসার্চ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, খ্যাতনামা সার্জন অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, গবেষক অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ সহ আরও অনেক। গবেষণাপত্রগুলোতে সংশ্লিষ্ট বিষয়ের সা¤প্রতিক প্রতিবেদনসহ মানবিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি স্থান পাবে।
সম্মেলনে বিশেষ আকর্ষণ হলো- সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাইন্টিফিক প্রজেক্ট উপস্থাপনা ‘ঘবীঃ এবহবৎধঃরড়হ ওহহড়াধঃড়ৎং’ কলেজের বাছাইকৃত শিক্ষার্থীরা চিকিৎসা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির সমন্বয়ে এই প্রজেক্টগুলো উপস্থাপন করবে। এতে রয়েছে বিশেষ রোগীদের দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষার চমকপ্রদ ও কার্যকর কিছু উপাদান। সাউদার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের তত্ত¡াবধানে এই প্রজেক্টগুলো উপস্থাপন করা হবে।
এদিকে বৈজ্ঞানিক সম্মেলন সফল করার লক্ষ্যে কলেজ কর্তৃক অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর লোগো মোড়ক উন্মোচন, থিম উপস্থাপনা ও ব্যানার উন্মোচনের মাধ্যমে অফিসিয়ালভাবে কার্যক্রম শুরু হয়। মোড়ক উন্মোচন করেন সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, থিম উপস্থাপনা ও ব্যাখ্যা প্রদান করেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম।











