চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত ৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে ৩ জনকে ১১ মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার সকালে চন্দনাইশ পৌরসভার বড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার দক্ষিণ জোয়ারা বড়পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল, সিরাজ মিয়ার ছেলে মো. শাকিল ও দোহাজারী বার্মা কলোনী এলাকায় পরিচালিত অভিযানে দোহাজারী ডাক বাংলো এলাকার মৃত বশির খানের ছেলে মো. শাকিল খানসহ প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা আরোপ করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামর জেলা কার্যালয়ের (খ সার্কেল) উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।











