স্পোর্টস ডেস্ক
আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যস্ত দিন কাটিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। বুধবার শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে সকাল থেকেই ছিল বাড়তি তৎপরতা।
সকালে প্রথমে অনুশীলনে নামে আয়ারল্যান্ড দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দীর্ঘ সময় ঘাম ঝরান সফরকারীরা। নতুন বলের অনুশীলন, ক্যাচিং ড্রিল আর স্পিন মোকাবিলার বিশেষ সেশন ছিল তাদের প্রস্তুতির মূল অংশ।
এদিকে আগামীকালের ম্যাচ বাংলাদেশের জন্য শুধু একটি সাধারণ টেস্ট নয়। এটি উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট। দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছাচ্ছেন তিনি। তাই ম্যাচটিকে ঘিরে দলের ভেতরেও রয়েছে বাড়তি উত্তেজনা ও উচ্ছ¡াস।











