এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য কন্টিনেন্টাল রেফারিজ কোর্সে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে অংশ নিতে জর্ডানের রাজধানী আম্মান যাচ্ছেন চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি মো. আলমগীর। তার সতীর্থ হিসেবে রয়েছেন জামালপুর জেলার মোঃ শান্ত মিয়া। আগামী ২০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত তারা জর্ডানের রাজধানী আম্মানে অবস্থান করে আন্তর্জাতিক এ কোর্সে অংশ নেবেন। এ কোর্স সফলতার সাথে সমাপ্ত করলে তারা আন্তর্জাতিক রেফারী হিসেবে আন্তর্জাতিক হ্যান্ডবল ম্যাচ পরিচালনা করতে পারবেন এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের রেফারী প্যানেলে অন্তর্ভুক্ত হবেন। চট্টগ্রাম জেলার কৃতি সন্তান মোঃ আলমগীর রেফারী হিসেবে ইতিমধ্যে দেশে সুনাম কুড়িয়েছেন। তিনি সর্বশেষ ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫ এ ফাইনাল খেলা পরিচালনা করেছেন এবং প্রতিযোগিতার সেরা রেফারী নির্বাচিত হয়েছেন।











