হোসনাবাদে গীতা শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় বাগীশিক হোসনাবাদ ইউনিয়ন সংসদের উদ্যাগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৪ এবং গীতা চ্যাম্পিয়নশীপ পরীক্ষা-২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ, সম্মাননা প্রদান অনুষ্ঠান খিলমোগল নাথপাড়া মারবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে ২১ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক হোসনাবাদ ইউনিয়ন সংসদের সভাপতি প্রদীপ কান্তি শীল। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সুনিল দত্ত। আশীর্বাদক ও মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক সনজিব সুশীল। উদ্বোধক ছিলেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা ডা. লায়ন সমীর মহাজন। প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাগীশিক হোসনাবাদ ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক রাজিব মল্লিক। শুভেচ্ছা বক্তব্য দেন সংসদের সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক প্রিন্স ভৌমিক, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডা. রুপন কান্তি শীল, সিনিয়র সহ সভাপতি পন্ডিত মিল্টন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাদল কান্তি নাথ, যুগ্ম সম্পাদক সুমন কুমার দে, উপদেষ্টা সুবিমল বিশ্বাস, সুনিল কান্তি দে, ডা. বিভূতি রঞ্জন মহাজন, মাস্টার ট্রেইনার রাজিব দত্ত, উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক পলাশ মিত্র, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক জনি দে, প্রকাশনা সম্পাদক সাজু শীল, সহ মহিলা বিষয়ক সম্পাদক চুমকি রুদ্র, গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কিশোর চক্রবর্তী, নির্বাহী সদস্য সিন্টু কুমার দাস, প্রদীপ দাস, হোসনাবাদ ইউনিয়ন সংসদের উপদেষ্টা নারায়ণ পালিত, পৃষ্ঠপোষক জনি সুশীল, যুগ্ম সম্পাদক সুজিত মল্লিক, সাধন নাথ, শিবু নাথ, সুমন নাথ, সুপন শীল, রাখাল নাথ, কাজল দাস, দুলাল নাথ, তরি নাথ, নিলয় নাথ, তন্ময় নাথ, অজিত নাথ, তমাল চৌধুরি, সীমান্ত শীল, রাজেশ শীল, অর্ক শীল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মাস্টার পরেশ সাহা এবং মাস্টার নটন দাশ। শুরুতে পার্থসারথি পূজা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সমবেত গীতাপাঠ, ভক্তি সংগীতাঞ্জলি এবং শেষে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা এবং গীতা চ্যাম্পিয়নশীপ পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।