হেঁয়াকো চালক কল্যাণ বহুমুখী সমিতির নির্বাচন

2

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ভ‚জপুর থানার হেঁয়াকো ট্রাক ও পিকআপ চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর  ব্যবস্থাপনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আনিছ মিয়া। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মো. আবদুল শহিদ ভ‚ঁঞা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. নজরুল ইসলাম। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ- সভাপতি পদে মোহাম্মদ নবী, সদস্য পদে মো. শাহ আলম, মো. আরিফ ও মে. আবু তালেব।