বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, হাসিনার ফাঁসির রায় দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, দেশের বিচারব্যবস্থা নিজস্ব গতিতে কাজ করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই এ ধরণের রায়গুলো জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) কনফারেন্স রুমে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী মজলিসে শূরার সদস্য আফসার উদ্দিন চৌধুরী, ড. আবু বকর সিদ্দীক, ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর শূরা সদস্য মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, হামেদ হাসান এলাহী, ড. মাহবুবুর রহমান,আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি











