হাসপাতাল থেকে ভিডিও বার্তা দিলেন এরশাদ উল্লাহ

0

নিজস্ব প্রতিবেদক

নগরীর বায়েজিদ এলাকায় গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রাম মহানগর বিএনপির আহŸায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ¦ এরশাদ উল্লাহ হাসপাতাল থেকে ভিডিও বার্তা দিয়েছেন। গত ৭ নভেম্বর থেকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। টানা ১৫ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ‘কিছুটা সুস্থ হওয়ায়’ গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা দেন তিনি।
ভিডিওতে এরশাদ উল্লাহ বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় চট্টগ্রাম মহানগরের, চট্টগ্রাম-৮ আসনের সম্মানিত নেতৃবৃন্দ ও চট্টগ্রাম-৮ আসনের সম্মানিত প্রিয় এলাকাবাসী-আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি বর্তমানে সুস্থ আছি। আপনাদের উদ্দেশে একটি কথা, আপনারা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশগড়ার ৩১ দফার ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ, অতি শীঘ্রই আপনাদের মাঝে ফিরে এসে, আপনাদের সাথে নিয়ে আমার রাজনৈতিক কর্মকাÐ শুরু করবো। মহান আল্লাহ, আপনাদের সকলের সহায়ক হোক-ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বায়েজিদের চালিতাতলী এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন এরশাদ উল্লাহ। তাকে দ্রæত চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুইদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।