হালিশহরে অস্ত্রসহ দুই আসামি গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের জানে আলমের ছেলে মো. মোরশেদ (৩৫) ও ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকার আহাম্মদ শরীফের ছেলে মো. ছগির প্রকাশ গুরু ছাগির (৪৬)।
পুলিশ জানায়, হালিশহর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী চারটি অস্ত্র মামলাসহ ৬ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র দিয়ে আসামীরা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানায় তারা। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের হয়েছে।