হালদা সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে সেমিনার

4

কর্ণফুলী প্রতিনিধি

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম-এর আওতায় হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে একটি সেমিনার গতকাল মঙ্গলবার কর্ণফুলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে হালদা নদীর প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ, মা-মাছ রক্ষা, নদীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত আলোচনা উপস্থাপন করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. নাসিম আল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।