হালদা থেকে বালু উত্তোলন, যুবককে ১ মাসের কারাদন্ড

3

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে মো. নাছির উদ্দীন (২৮) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি জিপ জব্দ করা হয়।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বালু উত্তোলনে জড়িত থাকায় একজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২টি জিপ গাড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা ও তার টিম এবং উদালিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।