চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাজল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মে. আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো. রবিউল মাওলা কার্যকরী সভাপতি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন-উর রশীদ, বাস মিনিবাস হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম হাওলাদার, মো. জসিম উদ্দিন, মো. আবু ফয়েজ, সামসুল ইসলাম আরজু, এ কে এম ফজলুল হক, মো. জসিম, মো. নজরুল ইসলাম, রাসেল হাওলাদার। বক্তব্য দেন মোহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজ, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইমাম হোসেনসহ কমিটি বিভিন্ন থানা, ইউনিট, স্ট্যান্ড ও শাখা কমিটিসহ চট্টগ্রাম হালকা মোটরযানের আওতাভুক্ত বিভিন্ন অনলাইন গ্রুপের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সরকার বিশ্রামাগার নির্মাণের ঘোষণা দিয়েও বিগত ১০ বছরে কোন উদ্যোগ নেয়নি। শ্রম আইন ২০০৬ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী চালকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের জন্য মানববন্ধন থেকে মালিকদের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি











