হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক কমিটি

1

গত ২৯ অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী ইউনিট কমান্ডের এডহক কমিটি গঠন ও অনুমোদন প্রদান উপলক্ষে নগরীর দারুল ফজল মার্কেটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির বীর মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ ছাড়াও হাটহাজারী উপজেলা ইউনিট কমান্ডের প্রস্তাবিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাটহাজারী উপজেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির গঠন ও অনুমোদনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন চৌধুরীকে আহব্বায়ক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে যুগ্ম আহব্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট হাটহাজারী উপজেলা ইউনিট কমান্ডের নবগঠিত এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল আলম চৌধুরী নবগঠিত হাটহাজারী উপজেলা কমান্ডের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং কমিটির সদস্যদের উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের করণীয় কাজগুলোর সম্পর্কে ধারণা দেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর বক্তব্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সকল নির্দেশনাবলি মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির আহব্বায়ক/কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম. জিলানী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভূঁইয়া সভা সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি