হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

1

পূর্বদেশ ডেস্ক

হাটহাজারীর ফরহাদাবাদে সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছাবিয়া এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা মোহাম্মদ কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ১১নং সোয়াবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হাঝিরখিল শাহ আমানত পাড়ার পিতা মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, ঘটনারদিন বেলা সাড়ে এগারটার দিকে উল্লেখিত স্থানে একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন মাওলানা মোহাম্মদ কাঞ্চন। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে যথাযত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।