হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে হাটহাজারী পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, লোকটি কাজের খোঁজে হাটহাজারীতে এসে থাকতে পারেন। তবে, গতকাল রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।











