শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (এস.জেড.এইচ.এম) ট্রাস্টের উদ্যোগে প্রস্তুতি সভা গত ২২ নভেম্বর নগরীর বহদ্দারহাটস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক.) জন্ম দ্বিশতবর্ষপূর্তি, ১২০তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ১০দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভান্ডারী একাডেমি আয়োজিত আগামী ১৪ জানুয়ারি ‘ত্রয়োদশ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬’ উপলক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সভায় বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. হানিফ মিয়া, দিলীপ বড়ুয়া, অর্কিড স্কুলের অধ্যক্ষ বার্নাড বেরোরি, ইউসুফ আলী, লায়ন ডা. বরুন কুমার আচার্য্য, অ্যাড. আব্দুল্লাহ ইকবাল, মাওলানা মজিবুল হক, মজিবুল হক, সৈয়দ শরফ উদ্দীন রাসেল প্রমুখ। সভায় বক্তারা ১৩তম বারের মতো আয়োজিত ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬’ সফল করার লক্ষ্যে ব্যাপক দিক-নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি











