হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

1

পটিয়ার দক্ষিণ হুলাইন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও ট্যালেন্টপুলে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন, সরকারি বৃত্তি পাওয়া ছাত্রী ফায়েজা মুনতাহা তারান্নুমকে সম্মাননা হিসেবে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়। ১০ নভেম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মহীউদ্দীন মুকুল, মুহাম্মদ মূছা, মুজিবুর রহমান, মফিজুর রহমান, মো. সেলিম ও ব্যবসায়ী মিজানুর রহমান ডালিম। মাওলানা মো. তাওহীদ এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মুহাম্মদ রেজাউল করীম।
প্রধান অতিথি বজাকির হোসাইন অভিভাবক ও শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগী হওয়ার আহবান জানান। উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সফলতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত হয়। বৃত্তিপ্রাপ্ত ছাত্রী সরকারি অনুদানে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য ২ লক্ষ টাকা অনুদান পাবেন। বিজ্ঞপ্তি