হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

2

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ড ও রাউজান থানার হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার র‌্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলো নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর এলাকার রহমত আলী বয়াতির ছেলে আবু তাহের (৪৮) ও রাউজান থানার চিকদাইর এলাকার আব্দুল হাদীর ছেলে মো. শাহাব উদ্দিন (৩৪)।
র‌্যাব জানায়, গতকাল রবিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকা থেকে সীতাকুন্ড থানার হত্যা মামলার আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গতকাল রবিবার দুপুর আড়াইটায় রাউজান থানাধীন চিকদাইর এলাকা হত্যা ও ডাকাতি মামলার আসামি মো. শাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।