সাবেক স্বৈরশাসকের ঘোষিত ১৩ তারিখের লকডাউন কর্মসূচির প্রতিবাদে পেকুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৭টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আহছান উল্লাহর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভ শেষে আহছান উল্লাহ বলেন, জনমনে ভয় দেখাতে স্বৈরাচারী শক্তি নতুন করে লকডাউনের নাটক সাজিয়েছে। কিন্তু পেকুয়ার মানুষ ভয় পায় না। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব, যতদিন না জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।
এই দেশের মানুষ চায় স্বাধীনভাবে চলতে, কথা বলতে, কাজ করতে। কেউ আর গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে পারবে না। বিজ্ঞপ্তি











