সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষাসামগ্রী বিতরণ

2

ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থসেবা ২০২৫ কার্যক্রমের আওতায় এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি পন্ডিত ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ। প্রধান বক্তা ছিলেন শিক্ষিকা অর্চ্চনা রানী আচার্য। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ, টিটু চৌধুরী ও কৃষ্ণ বৈদ্য। এ সময় আরো উপস্থিত ছিলেন রুবেল শীল, ঝন্টু শীল, সজীব শীল, রণ শীল, মানিক বড়ুয়া, ঝুমুর সর্দার, অভিবসু মল্লিক, রূপনা রানি আচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি