সীতাকুন্ডে কৃষি জমিতে পড়ল ধাতব বস্তু আতঙ্কে স্থানীয়রা

3

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে কৃষিজমিতে ধাতব বস্তু (মর্টার শেল) পড়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রচন্ড শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের পিএইচপি গেটের পশ্চিম পাশে সোনালীপাড়া এলাকার কৃষিজমিতে এ মর্টার শেল পড়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে মর্টার শেলটি উদ্ধারে কাজ শুরু করলেও সন্ধ্যা হয়ে যাওয়ার কাজ শেষ করতে পারেনি। আজ সকাল থেকে আবারও হয়তো তারা মর্টার শেলটি উদ্ধারের চেষ্টা করবেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ছারালকান্দি এলাকায় জমিতে কাজ করছিলেন দুই কৃষক। এ সময় পূর্ব দিক হতে উড়ে এসে বিকট শব্দে একটি ধাতব বস্তু কৃষি জমিতে পড়ে মাটির ভিতরে ঢুকে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন দুই কৃষক। এদিকে মর্টার শেল পড়ার ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। মর্টার শেলটি কাদামাটিতে পড়ায় এটি মাটির অনেক গভীরে চলে যায়। ফলে এটি উপর থেকে দেখা যায়নি। ঘটনার পর পরই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সীতাকুÐ মডেল থানার ওসি(তদন্ত) মো. আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কৃষি জমিতে একটি ধাতব বস্তু পড়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। একই সাথে আমরা বিষয়টি সেনাবাহিনীকেও অবগত করেছি। উনাদের একটা টিম ঘটনাস্থলে এসেছিল। মাটি খুঁড়ে জিনিসটি কি দেখার চেষ্টা করেন। কিন্তু সন্ধ্যা নেমে আসায় উনারা চলে যান। হয়তো আগামীকাল (আজ) আবার উদ্ধারে চেষ্টা করতে পারেন।