সিসিএল- বারকোড বার্ষিক বিলিয়ার্ড স্নুকার ও পুল টুর্নামেন্ট সম্পন্ন

2

চিটাগাং ক্লাব লিমিটেড‘র উদ্যোগে সিসিএল বারকোড বিলিয়ার্ড,স্নুকার, এইট এন্ড নাইন বল টুর্নামেন্ট ২০২৫ এর চারটি ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। বিলিয়ার্ডে আয়াজ ইসলাম চৌধুরীকে ৩-০ গেমে হারিয়ে ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী, এইট বল পুলে গোলাম সৌরভ চৌধুরীকে ১১-১০ গেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী, নাইন বল পুলে বাবর আজিমকে ১১-০৯ গেমে হারিয়ে নাফি বিন রিয়াজ এবংস্নুকারে শোভন এম শাহাবুদ্দিন (রাজ) কে ৬-০ গেমে হারিয়ে ওয়াসেফ হোসেন খালেদ চ্যাম্পিয়ানশিপ অর্জন করেন। উল্লেখ্য গত ২৭ অক্টোবর ২০২৫ থেকে বারকোড এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নমেন্টের সূচনা হয়। গত ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফাইনাল খেলা সমূহ সম্পন্ন হয়।