চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কার্যনির্বাহী পরিষদের দু’টি শূণ্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রæয়ারি। এ লক্ষ্যে ঘোষিত তপশিল অনুযায়ী গতকাল ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। সহ-সভাপতি পদে চার জনের মধ্যে মুজিবুর রহমান ও রাশেদুল আলম প্রার্থীতা প্রত্যাহার করায় এখন সাবেক সহ-সভাপতি মো. হাফিজুর রহমানের সাথে প্রতিদ্বন্ধিতা করবেন সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম।
অপরদিকে একটি সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৬ জন। তবে এর মধ্যেও অর্ধেক অর্থাৎ ৩ জন সরে দাড়িয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারকারী ৩ সদস্য হচ্ছেন মসিউল আলম স্বপন, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল ও শওকত হোসাইন। এখন একমাত্র সদস্য পদটির জন্য লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন সিজেকেএস কাউন্সিলর প্রবীণ কুমার ঘোষ, এনামুল হক ও দিদারুল আলম দিদার। আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠেয় সিজেকেএস উপ-নির্বাচনে ভোট প্রদান করবেন ১৯৮ জন কাউন্সিলর।-ক্রীড়া প্রতিবেদক










