দেশে ক্রমবর্ধমান সাপ্লাই চেইন খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ব্যবসা অনুষদে চালু হয়েছে বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট কোর্স। স¤প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) হতে কোর্সটি অনুমোদন লাভ করে। ৪ বছর মেয়াদি এই কোর্সটি সিআইইউর জামাল খান ক্যাম্পাসে ট্রাইমেস্টার ভিত্তিতে পরিচালিত হবে যাতে একজন শিক্ষার্থীকে সর্বমোট ১৪০ ক্রেডিট অর্জন করতে হবে ডিগ্রি প্রাপ্তির জন্য। এতে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানা গেছে।
এ কোর্স চালু প্রসঙ্গে সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের জানান, সিআইইউতে ইতিপূর্বে মার্কিন দাতব্য প্রতিষ্ঠান ইউএসএইড এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের সাথে যৌথ তত্ত¡াবধানে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্টে একটি ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছিল, যেখানে কাজ করতে গিয়ে আমরা দেখেছি দেশের সাপ্লাই চেইন খাতে একাডেমিক জ্ঞান সম্পন্ন মানবসম্পদের প্রচুর ঘাটতি রয়েছে। আমরা স্নাতক পর্যায়ে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট কোর্সটি চালুর উদ্যোগ নিয়েছি। ক্যারিয়ার গঠনের জন্য সাপ্লাই চেইন একটি চমৎকার সুযোগ হতে পারে।
সিআইইউতে আগামি বছর জানুয়ারিতে শুরু হওয়া স্প্রিং-২০২৬ সেশন হতে এই কোর্সে ভর্তি হওয়া যাবে বলে জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সিআইইউ’র তথ্য অফিসে (মুঠোফোন: ০১৯৪-৬৯৭৩৭৭৮) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি











