খোলাফায়ে রাশেদাসহ সাহাবায়ে কেরামদের শান মর্যাদায় আঘাত হানা গোস্তাখি ও ঈমানহানিতার কারণ। সাহাবায়ে কেরাম বা শেরে খোদা মওলা আলীর (রা.) ভুল বিচ্যুতি খুঁজতে চেষ্টা করলে ঈমানহারা হতে হবে। হযরত আলীর মর্যাদা স্বয়ং সমুন্নত করেছেন মহান আল্লাহ পাক ও প্রিয় নবী (দ.)। যিনি ভূমিষ্ঠ হয়েছেন কাবা শরিফের ভেতরে। যিনি শিশু অবস্থায় চোখ খুলে প্রথমেই দেখেছেন প্রিয় নবীর (দ.) চেহারা। মওলা আলী (রা.) ৮/১০ বছর বয়সেই প্রিয় নবীর হাতে ইসলাম কবুল করেছেন। আরবে শিশুদের মধ্যে তিনিই প্রথম ইসলাম কবুলকারী। যিনি প্রিয়নবীর (দ.) সান্নিধ্যে বড় হয়েছেন তিনি মদপান তো দূরের কথা, মদের পাত্রকেও তিনি ঘৃণা করতেন। কোনো ধরনের অপবিত্রতা তাঁকে স্পর্শ করতে পারেনি। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ২০ মার্চ ঢাকা জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএমএ অডিটোরিয়ামে ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী (রাদ্বি.) কন্ফারেন্সে বক্তারা এসব কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ শেখ মুহাম্মদ আবদুল করিম সিরাজ নগরী (মুজিআ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ আসনের সাংসদ ও বাংলাদেশ তরিক্বত ফেডারেশন এর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাÐারী এমপি। সংগঠনের নির্বাহী মহাসচিব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আলক্বাদেরী এবং সাংগঠনিক সচিব মাওলানা আব্দুল মতিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মুজিআ)। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী এম এ ওয়াহিদ সাবুরী, মুফতি আল্লামা মুহাম্মদ ইব্রাহিম আলক্বাদেরী, অধ্যক্ষ আল্লামা ড. এ কে এম মাহবুবুর রহমান, আল্লামা প্রফেসর কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আল্ক্বাদেরী, আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ রেজভী, আল্লামা আবদুল করিম আল্ ক্বাদেরী, আল্লামা আবদুল আউয়াল আলক্বাদেরী, আল্লামা মোতাসিম বিল্লাহ রাব্বানী, আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আল্লামা কাযী মুহাম্মদ মোদাচ্ছির হাশেমী, আল্লামা মোশতাক আহমদ মোজাহেদী, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী, আল্লামা মুফতি সাক্বিউল কাউসার, আল্লামা ইউনুস গাফ্ফারী বখশী, আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন সুফি, আল্লামা মুফতি মুহাম্মদ আতাউল মোস্তফা রেজভী, অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, আল্লামা অধ্যাপক ড. হুমায়ুন কবির, আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী, আল্লামা মুহাম্মদ শফিকুল ইসলাম আলক্বাদেরী, বীর মুক্তিযোদ্ধা আল্লামা এ বি এম আবদুল মান্নান আলক্বাদেরী, আল্লামা গাজী মুহাম্মদ গোলাম মোস্তফা জামী, আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আলী আকবর, মুফতি সিরাজুল ইসলাম মনির, আহমাদুর রহমান জাহিদ, অধ্যক্ষ আল্লামা কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যাপক এম এ মোমেন, আল্লামা অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আলী ফারুকী, মুহাম্মদ আলী হোসাইন, মুহাম্মদ জাহিদ বাহার শিপলু, মুহাম্মদ সেলিম মিয়াজী, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন হুসাইনী, সৈয়দ সাহাদাত হোসেন সোহেল, মাওলানা আলমগীর হোসাইন যুক্তিবাদী, অধ্যাপক কাজী ফরিদ উদ্দিন আখতার, মাওলানা পীরজাদা সৈয়দ মুহাম্মদ আতিকুল হক আনাস, আল্লামা অধ্যক্ষ মোল্লা শহীদ আহমদ, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান আজিজ, মাওলানা আহমদ রেজা আশরাফী, মাওলানা মুহাম্মদ সাদেকুর রহমান খান, অধ্যক্ষ ড. অ্যাডভোকেট মুহাম্মদ শাহজালাল, অ্যাডভোকেট মুহাম্মদ আতিকুর রহমান খান, মাওলানা মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান আনসারী, মাওলানা মুহাম্মদ ফিরোজ আলম খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি










