সালাউদ্দিন কাদের চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

1

রাঙ্গুনিয়ার উত্তর পোমরা গ্রামে ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনির সঞ্চালনায় ২৬ নভেম্বর রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন (ড্রাইভার), প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া মেম্বার, প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক সওদাগর, উত্তর জেলা জিয়া মঞ্চ সদস্য ইকবাল হোসেন তালুকদার, বিএনপি নেতা আবদুস ছাত্তার, সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি, ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জহির আহমদ, বিএনপি নেতা ফজল আহমদ,দুলাল মিয়া, শাহ আলম, আবুল বশর, মো. পারভেজ প্রমুখ।
সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত কামনাসহ দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করেন মাওলানা সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি