সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন

1

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ২৩ নভেম্বর রবিবার বেলা ১২টায় নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট রিসার্চ সেন্টার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, রোজী চৌধুরী, শাহ আলম, ক্যান্সার ইনস্টিটিউটের ম্যানেজার (অপারেশন) মো. মিজানুর রহমান। এসময় হাসপাতালের প্রেসিডেন্ট সার্ক নেতৃবৃন্দকে ক্যান্সার ইনিস্টিউটিউটের বিভিন্ন ইউনিট ঘুরে দেখান। সার্ক নেতৃবৃন্দ চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। বিজ্ঞপ্তি