সাবেক মন্ত্রী শ ম রেজাউলের ভাই গ্রেপ্তার

1

পূর্বদেশ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের সাংবাদিকদের বলেন, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের। শামীম শেখ বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা। তার বিরুদ্ধে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় তিনটি মামলা রয়েছে।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, আসামিকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
শ ম রেজাউল করিম পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানি) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিভিন্ন সময়ে গৃহায়ণ ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।