পটিয়া প্রতিনিধি
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.) (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য মুরিদান এবং ভক্ত রেখে গেছেন।
দরবার শরীফ সূত্রে জানা যায়, আজ বুধবার বাদে এশা সাতগাছিয়া দরবার শরীফ শাহী ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন শাহসূফি সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী। এরপর তাকে দরবার শরীফে দাফন করা হবে।
তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও পটিয়া সংসদীয় আসনে এলডিপির মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম, গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. এমদাদুল হাসান।











