জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বিকেল ৪টায় র্যালিটি কেরানীহাট সি-ওয়ার্ল্ড থেকে শুরু হয়ে সাতকানিয়া রাস্তার মাথায় এসে এক সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জনপদ। এই সংসদীয় আসন ঐতিহাসিকভাবে বিএনপির আসন। আগামী নির্বাচনে এই আসন আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে, ইনশাআল্লাহ।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল কবির ও এহসানুল মৌলা, সাবেক সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, সাবেক যুগ্ম আহব্বায়ক আহমদুল হক সিকদার, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কাসেম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের বিএসসি, হাজী ছামাদ, মোহাম্মদ ইলিয়াস, আবদুর রহিম মেম্বার, পৌর বিএনপি নেতা মোহাম্মদ রফিক, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম, জয়নাল আবেদীন, মোনায়েম হোসেন, ইফতেখার মোস্তফা সম্রাট, মিনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলামসহ অনেকেই। এছাড়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা তসলিম উদ্দিন, হারুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরমান, আবু ছালেহ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রাশেদ, আবদুল আলীম, মোহাম্মদ ইদ্রিস, নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











