সাতকানিয়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ১

2

সাতকানিয়ায় বাস ও সিএনজি অটোরিকশারর মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪২) নামের একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি মিনিবাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।