রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। এতে থাকা বিজিবির ২ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা হয়নি।
গতকাল রবিবার দুপুরে সাজেক ইউনিয়নের শিজকছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেক সড়কের শিজকছড়া এলাকায় বিজিবির গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।











