সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায়

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামির নাম মো. ইয়াছিন (২৬)। তিনি শিলক মিনাগাজীরটিলা পূর্ব পাড়া গ্রামের মৃত জাফর আহমদের ছেলে। যৌতুকের মামলায় গ্রেপ্তার মো. হারুন (৫৫) পদুয়া ইউনিয়নের নারিশ্চা নতুনপাড়া গ্রামের আলী আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেপ্তার ইয়াছিনের বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড রয়েছে। অন্যদিকে হারুন যৌতুক নিরোধ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি।