সাউদার্ন ভার্সিটির শিক্ষার্থীদের টিএসপি কমপ্লেক্স পরিদর্শন

1

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরে সম্প্রতি পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স লিমিটেড পরিদর্শন করেছেন। একাডেমিক কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সি.এম আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিকল্পনায় আয়োজিত এ শিল্প সফরে বিবিএ ৭২ ব্যাচের ২০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সফরে অতিথি হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শিমুল দাশ ও প্রভাষক মুশফিকা রাজা সিদ্দিকী।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বন্দর পরিচালনা ও প্যাকেজিংসহ বিভিন্ন বিভাগে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উপ-প্রধান রসায়নবিদ শুভ্রা বর্মণ, সহকারী প্রধান হিসাবরক্ষক মো. এমরান হোসেন এবং সহকারী রসায়নবিদ এলিনুর ফারহা পুরো প্ল্যান্ট জুড়ে বাস্তবায়িত মেশিন, নিরাপত্তা প্রোটোকল এবং ব্যবস্থাপনা অনুশীলনের কার্যকারিতা ব্যাখ্যা করেন। টিএসপি কমপ্লেক্স লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) ঝুমকু লতা মজুমদার এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। পরে টিএসপি কমপ্লেক্স লিমিটেড এর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা স্মারক তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি