সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন অনুষদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার বায়েজিদ আরেফিন নগরে কনকোর্স দ্য কুইজিন সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে এক বর্ণিল রান্না প্রতিযোগিতা ও উৎসবমুখর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব.)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. সালেহ জহুর, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি











