সাউদার্নে পাকিস্তানের ১৪ ভার্সিটির প্রতিনিধি দল

1

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আমন্ত্রণে ক্যাম্পাস পরিদর্শন করেছেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ সহ ১৪টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
এসময় তাঁরা সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা আবেদন প্রক্রিয়াসহ পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উচ্চশিক্ষার নানা সুযোগ সুবিধার কথা জানান।
স¤প্রতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিনিধি দলে ছিলেন উচ্চশিক্ষা কমিশন-ইসলামাবাদ এর প্রজেক্ট পরিচালক জেহানজেব খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্স, এনইউসিইএস ফাস্ট এর রেক্টর ড. আফতাব আহমেদ ও ইন্টারনাল অ্যাডুকেশন এর কো-অর্ডিনেটর ওয়াকার বেইগ, উচ্চশিক্ষা কমিশন-ইসলামাবাদ এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়াকার খান ও সহকারী তানজিলা নাগবি, করাচি ডিওডাবিøউ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর পরিচালক (অ্যাডমিশন) তৈয়বা আমীর ও কোয়ালিটি এনহেন্সমেন্ট সেলের পরিচালক ড. সনম সমরো, লিয়াকুত ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স এর অধ্যাপক ড. বিনাফশাহ মঞ্জুর, কিউইসি প্রধান ড. সৈয়দ ফাসিহা শাহ, এনইডি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. আমীর ইকবাল, পাক-অস্ট্রিয়া ফ্যাচোচ স্কুল ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট হরিপুর এর সহকারী অধ্যাপক ড. আমীরজেব খান ও ড. রিজওয়ান আহমেদ।
উপস্থিত ছিলেন পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অ্যাডমিশন) ড. সাইফুল্লাহ খান, লাহোর বিশ্ববিদ্যালয়ের এপি ও কাউন্সিলর সরুপ আনোয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাংগুয়েজ, ইসলামাবাদ এর পরিচালক (অ্যাকাডেমিক) অধ্যাপক ড.নাদিম তালিব, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর জাফর আব্বাস নাগবি, কমসেটস ইউনিভার্সিটি- ইসলামাবাদ এর হেড অব ইন্টারনাল অফিস ড. হামাদ ওমর, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ইসলামাবাদ এর ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নাঈম, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সানিয়া মনসুর, ফাতিমা জিন্নাহ ওমেন ইউনিভার্সিটির ডিন ও অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আজরা ইয়াসমিন এবং বিকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটি- লাহোর এর লিড অ্যাকাডেমিক ওমর ইমাম। বিজ্ঞপ্তি