সাউদার্ণ মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘এসএমসিএইচ সামিট ২০২৫’ আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন হতে যাচ্ছে ‘এসএমসিএইচ সামিট ২০২৫’। ১৫ নভেম্বর এ উপলক্ষে সাউদার্ণ মেডিকেল কলেজের উদ্যোগে আয়েজিত প্রস্তুতি সভায় অর্গানাইজিং কমিটির সভাপতি ও সাউদার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সাউদার্ণ মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সদস্য অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, অধ্যাপক ডা. মো. মোতাহহার হোসেন, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, অধ্যাপক ডা. নাসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. মেহেরুন কবির, অধ্যাপক ডা. শেফা সরওয়াত আলম, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. নন্দন কুমার মজুমদার, ডা. আবু সাদাত মো. সাইফুদ্দিন, মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী, ডা. মো. মিনহাজুল আলমসহ কমিটির সকল সদস্যবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সকল চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে কলেজ কর্তৃক অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি সকলের সহযোগীতা কামনা করেন। বিজ্ঞপ্তি











