সন্দ্বীপ প্রিমিয়ার লিগে দিলাল রাজা দ্য কিংস ইলেভেন জয়ী

3

সাহাব উদ্দিন চেয়ারম্যান এর পৃষ্ঠপোষকতায় স›দ্বীপ ফুটবল একাডেমি আয়োজিত সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫ এ গতকালকের খেলা বঙ্গোপসাগরে মোহনায়, রহমতপুর আর পি এল মাঠে অনুস্ঠীত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা মুলক খেলায় দিলাল রাজা দ্যা কিংস এলেভেন ৩-০ শাহ বাঙালি দ্যা সিঙ্গার এফসিকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। দলের পক্ষে গোল করেন মো: ফয়সাল ২ টি এবং পায়েল অপর গোল করেন। ম্যচে অসাধারণ পারপরম্যান্স করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দিলাল রাজা দ্যা কিংস এলেভেন এর ৭ নং জার্সি পরিহিত প্লেয়ার ফয়সাল। ক্রেস্ট প্রদান করেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, আমিনুল ইসলাম রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন সাহাদত হোসেন। মেহেরাজ হোসেন জিকু, সাফায়েত, রিয়াদ, অভয়, আল আমিন, শান্ত। আজ বিকাল ৩:০০টায় মোকাবিলা চৌধুরী আবু তোরাব দ্যা ফাইটার্স বনাম বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্স।