সন্দ্বীপে এডভোকেট আবু তাহেরের গণসংযোগ

3

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট মো. আবু তাহের গণসংযোগ করেছেন।
গতকাল দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। এনাম নাহার মোড় পর্যন্ত সড়কজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিকেলের দিকে এই মিছিলগুলো একত্রিত হয়ে বিশাল জনসমাবেশে রূপ নেয়। গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, সোলাইমান বাদশা, মোশারফ হোসেন দিদার, আবদুল ওয়াহাব কবির, গাজী মোহাম্মদ হানিফ, আসিফ আক্তার, নাজিম উদ্দিন কমিশনার, মাহবুবুল আলম শিমুন, শফিকুল ইসলাম, আবদুর রহিম, সামসুদ্দিন মেম্বার, হুমায়ুন কবির বাহার, দেলোয়ার হোসেন ফুল মিয়া, হারুন রশিদ হান্নান, আনিস আকতার টিটু, মনিরুল ইসলাম মাহি, মোহাম্মদ নুর উদ্দিন, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলমগীর, নাসির উদ্দিন, এস কে জুলহাস, মনির হোসেন, তানভীর আহমেদ, মনির উদ্দিন, আনোয়ারুল কবির ও তানজিল হাসান পাভেল প্রমুখ।
গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. আবু তাহের বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জয় লাভ করে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। দেশনায়ক তারেক রহমান ধানের শীষে যাকে মনোনীত করবেন, আমরা স›দ্বীপ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবো। বিজ্ঞপ্তি