সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

1

 

চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মুছাপুর বদিউজ্জামান উচ্চবিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে গাছুয়া একে একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক শাওন রকি, পৌরসভা বিএনপির সদস্য মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নাহিদ মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আলীম এবং সারিকাইত ইউনিয়ন যুবদলের আহব্বায়ক নূর নবী প্রমুখ। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র‌্যালিতে যোগ দেন। র‌্যালি-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় ভ‚মিকা পালন এবং একাধিকবার কারাবন্দি হওয়া সত্তে¡ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দলের প্রতি অবিচল থেকেছেন। তারা উল্লেখ করেন, প্রতিক‚ল সময়েও তিনি নানা হামলা-নির্যাতন উপেক্ষা করে দলের কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।