সন্দীপনার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

1

সন্দীপনা কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ নভেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনের শাখাসমূহ হতে শতাধিক সংস্কৃতি কর্মী এই কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচিতে ছিল- জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, অতিথি-অভ্যাগতবৃন্দের মূল আলোচনা পর্ব, নবীন ও প্রবীণ সংস্কৃতিকর্মীদের স্মৃতিচারণমূলক আলোচনা, বংশী বাদন, ম্রো সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের ফ্লুং বাঁশি পরিবেশন ও দোতারা বাদন, আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীতের পরিবেশনা, মূকাভিনয়, নৃত্য পরিবেশন, নাটক ও সাংস্কৃতিক কর্মী সম্মেলন। শুরুর পর্বটিতে সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী অতিথিবৃন্দদের নিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বংশী বাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চবি সিনেট সদস্য ড. মঞ্জুরুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, কবি আশিষ সেন, বাংলা ভাষা সংস্কার আন্দোলনের সংগঠক ডা. ম.আ মুক্তাদির, অধ্যাপক মহি মোহাম্মদ, সাংবাদিক বেলায়েত হোসেন, সাংবাদিক মুকুল সিকদার, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সংগঠক মিলন রুদ্র, শিক্ষাবিদ তরণী কুমার সেন, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, নিবেদিতা আচার্য্য, শিক্ষক সিংপার্ট ম্রো প্রমুখ। স্বাগত ভাষণ দেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুন। শুভেচ্ছ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের আহব্বায়ক মওলানা মো. হোসেন। মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণে অংশ নেন হুজুতুল্লাহ হিমু, জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু, বৃষ্টি দাশ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, কামাল উদ্দিন, আঁখি আক্তার, মো. রাশেদ, উজ্জ্বল সিংহ, দিদার হোসেন, সীমা দাশ, সাইদুর রহমান চৌধুরী, রাকেশ চৌধুরী, মাসুম আকতার, জাবের হোসেন, ডা. শিউলী চৌধুরী, মুসলিম আলি জনি, আখেরুননেছা দিনা, বিথি রানী সিংহ, দিয়া দাশ, সজল দাশ, মিজানুর রহমান, নাজমুল আবেদীন অভি প্রমুখ।
পরিবেশনায় অংশ নেন শুভ্রা বিশ্বাস (শ্রুতি নাটক), অনন্য বড়ুয়া ও তার দল (নৃত্য পরিবেশন), আয়েশা হক শিমু (আবৃত্তি শিল্পি)। পরিবেশিত হয় মেজবাহ উদ্দিন চৌধুরীর নির্দেশিত মূকনাটক ‘পরিচ্ছন্ন রোদ্দুর’ এবং মঞ্চস্থ হয় ভাস্কর ডি কে দাশ মামুন নির্দেশিত নাটক ‘জীবন-ঘর পাঠশালা’। কুশীলব ছিলেন কে.কে বাবুল ও পম্পি দাশ। সন্দীপনার শিল্পীদের পরিবেশনায় সংগঠন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি সমাপন হয়। বিজ্ঞপ্তি