দ্রুততম সময়ে দেশজুড়ে বহুল আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিমের হত্যাকান্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশসহ অন্যান্য সকল বাহিনীর সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। অভিনন্দন বার্তায় তিনি বলেন, দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিমের হত্যাকান্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের ঘটনায় আমি চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাবসহ অন্যান্য সকল বাহিনীর সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়েছে। বিগত ২০২৪ এর নভেম্বর মাসে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমি চিঠি লিখেছিলাম। দেরিতে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ দৃশ্যমান হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি অত্রএলাকায় বিগত সময়ে সংগঠিত সকল হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি











