ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সজাগ থাকতে হবে

2

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে চেনেন। তাই তিনি ফটিকছড়ির তৃণমূলকে ধানের শীষ উপহার দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেয়া। সে লক্ষ্যে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি গোষ্টী নানামুখী ষড়যন্ত্র করছে। তাই বিএনপি নেতা-কর্মীসহ দেশবাসীকে ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দূর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। তিনি আরো বলেন, ফটিকছড়ির মানুষের সাথে আছি, জীবনের শেষ নিশ্বাস প্রযন্ত থাকব। এ অঞ্চলের মানুষের ঋণশোধ করতে পারবেন না বলে তিনি জানান। মনোনয়ন দেয়ায় তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানান তিনি।
তিনি গতকাল শুক্রবার বিকেলে ফটিকছড়ির বিবিরহাটে বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাসস্টেশনে এসে শেষ হয়।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় গণমিছিলে অংশ নেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহব্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, মহিবুল্লাহ বাহার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাছির উদ্দীন বিপ্লব, আবু মেম্বার, আবুল খায়ের, মো. এনাম, এয়াকুব শহিদ, নাছির কোম্পানি, নাজিম উদ্দীন বাচ্চু, জাহেদ মেম্বার, মো. শাহরিয়া, এস এম মুনসুর, জালাল উদ্দীন চৌধুরী, ফয়েজ তারেক, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, আজম খান, হাসানুল কবির, গাজী আমান, আমান উল্লাহ, আহমদ রশিদ, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম মাহফুজ প্রমুখ। এছাড়া গণমিছিল শুরু হওয়ার আগে ১৮ ইউনিয়ন, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হন।
এদিকে ফটিকছড়িতে সর্ববৃহৎ ধানের শীষ সর্মথনে গণমিছিলের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুই ঘণ্টা যাবৎ আটকা পড়ে বিভিন্ন যানবাহন। পরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।