সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম লিডার হয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার আসন্ন শ্রীলংকা সফরে এই দায়িত্ব দেখা যাবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে। শ্রীলংকা সিরিজ নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটি, গেম ডেভেলপমেন্ট, হাই পারফর্ম্যান্স ও নির্বাচকমÐলীর সভায় এ সিদ্ধান্ত হয়। স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে চলতি মাসের ১২ তারিখে দেশ ছাড়বে লাল সবুজের দল। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল ও দ্বিতীয়টি ২৯ এপ্রিল। বহুকাঙ্খিত এই সিরিজটি সামনে রেখে আজ কিংবা কাল ঘোষিত হতে পারে আসন্ন এই সিরিজের দল। ২১ এপ্রিল প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।










