চট্টগ্রাম বিভাগের আওতাধীন চট্টগ্রাম উত্তর জেলা রাঙ্গুনিয়া উপজেলা ২নং সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুন, চট্টগ্রাম উত্তর জেলার শ্রমিক দলের সভাপতি মোতালেব চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের আমলে তার সাংগঠনিক কর্মকাÐ অত্যন্ত দৃষ্টান্তমূলক ছিল। সে একজন বৈষম্যবিরোধী আন্দোলনের সৈনিক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, শ্রমিক দলের একজন নেতাকে এইভাবে হত্যা করে সন্ত্রাসীরা রক্ষা পেলে, সাধারণ মানুষকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে দ্বিধা করবে না। অবিলম্বে আইনের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। বিজ্ঞপ্তি










