শেষ দুই টেস্টে ভারতীয় দল ঘোষণা

23

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক ভারত। এই সিরিজে ফলাফলই বলে দেবে ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কিনা? তাই শেষ দুই টেস্ট বিরাট কোহলিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোতেরা স্টেডিয়ামে শেষ দুই টেস্টে খেলার জন্য বুধবার দল ঘোষণা করেছে ভারত। দলে খুব বেশি পরিবর্তন করেননি বিরাট কোহলিরা। মোহাম্মদ শামি, নবদীপ সাইনি ফেরার কথা থাকলেও তাঁদের বাদ দিয়েই ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় দল -বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভম্যান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ত, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জ্যাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।