শিলখালী ইউনিয়ন মৎস্যজীবী দলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

1

শিলখালী ইউনিয়ন মৎস্যজীবী দলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় হয়রানির কারণে অসুস্থ হয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করি। মৎস্যজীবী সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রফিক এবং সভাপতিত্ব করেন শিলখালী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহব্বায়ক মো. ফারুক। প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল উদ্দিন হায়দার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখালী ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আবদুর রশিদ, পেকুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হোসাইন, শিলখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসহাব উদ্দিন, শিলখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম ও যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি