শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

2

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সচেতন নাগরিক ঐক্য। সারাদেশের মতো ৭% কোটায় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে নিয়োগের দাবি জানান তারা।
গতকাল সোমবার সকালে পরিষদের চেয়ারম্যানের কক্ষে স্মারকলিপি প্রদানকালে তারা এই দাবি জানান। এসময় চাকরি প্রত্যাশী ও সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা বলেন, যে কোটা বাতিলের জন্য দেশে একটি বিপ্লব হয়ে গেছে, সেই কোটাই পার্বত্য অঞ্চলে এখনো রয়ে গেছে। পার্বত্য জেলা পরিষদের আইনের অজুহাত দিয়ে উপজাতিদের জন্য ৭০% শতাংশ যে কোটা দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক। তাই অতি দ্রæত এই অবৈধ কোটা প্রথা বাতিলসহ নিয়োগে ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতি বাতিলের দাবি জানান তারা।
তারা আরও বলেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট কোটা বা শূন্যপদের সংখ্যা পরিষ্কারভাবে জানানো হয়নি, যা নিয়মবহিভর্‚ত। এসময় আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা পরিষদের চেয়ারম্যান তাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ তাদের।