চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে শাপলা কলি মার্কায় মনোনয়ন প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের নেতৃত্বে পথযাত্রার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত এ পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথযাত্রাটি বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে কালুরঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে। খবর বাংলানিউজের
পথযাত্রা শেষে জোবাইরুল আরিফ বলেন, চান্দগাঁও-বোয়ালখালীর মানুষের আগামী দিনের মুক্তির প্রতীক হবে এই ‘শাপলা কলি’। আমরা চেয়েছিলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রতীক হবে শাপলা, যেহেতু শাপলার সাথে এদেশের মানুষের আত্মার বন্ধন আছে। কিন্তু আমরা শাপলার পরিবর্তে শাপলা কলি পেয়েছি। আর আমরা এই শাপলা কলি দিয়েই মানুষের মুক্তির ফুল ফুটাতে চাই।











